ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেট শ্রমিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, গাড়ি ভাংচুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সৌন্দর্যবর্ধন উন্নয়ন কাজ চলছে। উন্নয়ন কাজ শুরু হওয়ার পর পরই সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী চৌহাট্টা এলাকাস্থ ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ গাড়ির স্ট্যান্ড সরিয়ে নেয়ার নির্দেশ দেন। কিন্তু ফুটপাত ছাড়তে রাজি হননি শ্রমিকরা।

বুধবার সকাল ১১টায় সিসিক ফুটপাতে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করতে গেলে পরিবহন শ্রমিকরা এতে বাধা দিয়ে সড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করতে পারেননি। এরপর উত্তেজিত শ্রমিকরা সিসিকের শ্রমিকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। দুপুর ১২টা ৪০ মিনিটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর হয়।
জানা যায়, সিসিকের শ্রমিকদের কাজ করতে বাধা দেয়ায় খবর পেয়ে চৌহাট্টা এলাকায় ছুটে যান মহানগর ট্রাফিক পুলিশের উপপুলিশ কমিশনার ফয়সল মাহমুদসহ পুলিশের একটি দল। এ সময় তারা পরিবহন শ্রমিকদের শান্ত করা চেষ্টা করলে শ্রমিকরা তাদের দাবি মানার জন্য পুলিশকে চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে সিসিকের শ্রমিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102