ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেট সীমান্তে ১ কোটি ৭৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮৪ বার পঠিত

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ জুন) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে এই অভিযান পরিচালিত হয়।

সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, সোনালীচেলা, লাফার্জ, দমদমিয়া, পান্থুমাই, লবিয়া, সংগ্রাম, প্রতাপপুর এবং শ্রীপুর বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় শাড়ি, ক্লপ-জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, জিরা, চকলেট, মদ, শিং মাছ (যা বাংলাদেশ থেকে পাচারের চেষ্টা হচ্ছিল), চোরাচালানে ব্যবহৃত সিএনজি ও অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়।

এ ছাড়া ব্যাটালিয়ন সদরের একটি টহল দল বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে সিলেট শহর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবি’র অভিযান এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হলো।’

তিনি আরও জানান, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৬৫০ টাকা। এসব মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102