ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেট ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬২ জন, মৃত্যু ২ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

সিলেট বিভাগে থামছে না করোনায় প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আর ২৪ ঘণ্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৬২ জন। যার মধ্যে ৫৫ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৬২ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৫ জন, সুনামগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ৫ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ৬২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৫৯ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৭২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৬৭ জন, হবিগঞ্জে ২ হাজার ২১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২০২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ জন। এরা সবাই সিলেটের বাসিন্দা। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৩৪১ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ০২০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৫৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১০ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৯৪ জন, হবিগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ২ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন এরমধ্যে ২ জন সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১১ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৪১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102