ads
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৪০ বার পঠিত

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় কারখানার তিন মালিকসহ মোট ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রীর রোকেয়া বেগম বাদী হয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ মামলা দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে।

রাতে মামলা নথিভুক্ত করার কথা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন- নিহত এক শ্রমিকের স্ত্রী বাদী হয়ে সীমা অক্সিজেন প্ল্যান্টের তিন ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন, পারভেজ উদ্দিন সান্টু ও আশরাফ উদ্দিন বাপ্পিসহ ১৬ জনকে আসামি করে মামলা করেছেন।

মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন- প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), প্ল্যান্ট অপারেটর সেলিম জাহান (৫৮), এক্সিকিউটিভ ডিরেক্টর মো. কামাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, কর্মকর্তা সামিউল, শান্তনু রায়, ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীব।

মামলার বাদী রোকেয়া বেগম অভিযোগ করেন- তার স্বামী আবদুল কাদের সীমা অক্সিজেন প্ল্যান্টে ১৩ বছর ধরে কর্মরত ছিলেন। মামলায় মালিকপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য অবহেলা এবং গাফিলতির অভিযোগ আনা হয়েছে।

গত শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার কেশবপুর গ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন এবং ৩০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102