ads
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: বিএম ডিপোর ৮ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৫১ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিএম কন্টেইনার ডিপোর ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলাবার রাতে (৭ জুন) সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলায় ডিপোতে বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ আনা হয়েছে। তবে এতে কারো নাম উল্লেখ করা হয়নি।

তিনি জানান, ইতোমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গত শনিবার রাতে বিএম ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে। তবে ডিপোর কিছু কন্টেইনারে রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

পরে সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছে। ফলে ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসতে থাকে। ভয়াবহ এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী। এই ঘটনায় আহত হয়েছেন ২ শতাধিক ব্যক্তি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102