ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ডে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত

বিস্ফোরণে বিধ্বস্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় হতাহত ব্যক্তিদের খোঁজে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোববার সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। পরে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুল হামিদ মিয়ার নেতৃত্বে আগ্রাবাদ স্টেশনের আরও একটি দল উদ্ধার অভিযান শুরু করে।

এর আগে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল ইউনিয়নের ছোটকুমিরা এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। একটি সিলিন্ডারে প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর আগুন লেগে যায়।

বিস্ফোরণের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩২ জন।

এদিকে ভয়াবহ এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গেল বছরের ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ আগুন আর বিস্ফোরণে ৫১ জন নিহত হন। ওই ঘটনায় অন্তত দুই শতাধিক লোক আহত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102