ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ডে বিএম ডিপো পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ দল চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে রাসায়নিক বিস্ফোরণে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ শুক্রবার বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক (পরিকল্পনা) ডা. নাজমুল ইসলামের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের দল অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, মেডিকেলের কিডনি বিশেষজ্ঞ এনামুল হক শামীম, ডিএনসিসি ডেডিকেডেট কোভিড হাসপাতালের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. অনিন্দিতা শবনম কোরেশী, সহকারী পরিচালক ডা. মহিউদ্দিন আহমেদ, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন, ইভালুয়েটর ডা. ফাবলিনা নওশিন, আইএইচআর এর ডাটা ম্যানেজার রাকিবুল ইসলাম, বিসিআইসির ইন্ডাস্ট্রিয়াল সেফটি এন্ড হেলথ ডিপার্টমেন্টের কেমিস্ট মো. জিয়াউল হক, ডেপুটি চিফ কেমিস্ট হুমায়ন কবির।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ পরিচালক ডা. মো. নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিএম ডিপোতে রাসায়নিক বিস্ফোরণ হয়েছে। রোগ নিয়ন্ত্রণ শাখায় আমরা রেডিয়েশন হেজার্ট ও কেমিক্যাল হেজার্ড বিষয়ে কাজ করি। রাসায়নিক বিস্ফোরণে কোন ধরণের স্বাস্থ্য ঝুঁকি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন বলেও জানান তিনি।

ডা. মো. নাজমুল ইসলাম আরো জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য ঝুঁকিতে পড়া রোগীরা কীভাবে চিকিৎসা নিচ্ছে তাও পরিদর্শন করতে যাব। পরবর্তীতে এ ধরনের ঘটনায় যেন স্বাস্থ্য ঝুঁকি কমানো যায় সে বিষয়ে আমরা কাজ করব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102