ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ডে যাচ্ছেন ৪ মন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণস্থল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিন মন্ত্রীর দপ্তর থেকে সোমবার (৬ জুন) এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সীতাকুণ্ডে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিচ্ছেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, প্রতিমন্ত্রী দুপুর ১টায় বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন। দুপুর আড়াইটায় চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে যাবেন।

এছাড়াও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান জাহাঙ্গীর আলম।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, প্রতিমন্ত্রী দুপুরে বিমানে চট্টগ্রাম যাচ্ছেন। সেখান থেকে সীতাকুণ্ড যাবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102