ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীমান্তে কৃষক নির্যাতন, পতাকা বৈঠকে বিএসএফের দুঃখ প্রকাশ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৬৯ বার পঠিত

মেহেরপুর: জেলার গাংনী উপজেলার ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) কতৃর্ক বাংলাদেশি কৃষক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে তারা। আগামীতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৬ ও ১৪৭ এর মাঝে নোম্যান্স ল্যান্ডে ভারতের ফুলবাড়িয়া বিএসএফ ক্যাম্প ও বিজিবি কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কৃষক নির্যাতনের কড়া প্রতিবাদ জানালে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও বিএসএফের পক্ষ থেকে জানানো হয়।

৪৭ বিজিবি কুষ্টিয়া সেক্টরের অধিনায়ক লে. কর্নেল মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাংনী উপজেলার কাজিপুর সীমান্তবর্তী মাঠে নিজ জমির মরিচ ক্ষেতে ঘাস কাটার পর কৃষক আলমগীর আইলে বসেছিলেন। এসময় ভারতীয় বিএসএফ সদস্য তাকে লাঠিপেটা করে নির্যাতন করে। এ ঘটনায় বিএসএফ কর্তৃক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়।

জানা গেছে, মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কাজিপুর গ্রামের ভারতীয় সীমান্তবর্তী মাঠে আন্তর্জাতিক মেইন পিলার ১৪৬ ও ১৪৭ এর মাঝে নিজ জমির মরিচ ক্ষেতে ঘাস কাটার পর জমির আইলে বসেছিলেন কৃষক আলমগীর হোসেন (৩৬)। পাশেই ভারতের মুরুটিয়া থানার গান্ধিনাপুর গ্রামের আবুল শাহ’র কলাবাগান। হঠাৎ কলা বাগানের ভেতর থেকে ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের দুই সদস্য এসে আলমগীর হোসেনকে লাঠি দিয়ে পেটানো শুরু করে। পরে কৃষক মারা গেছে ভেবে বিজিবি সদস্যরা পালিয়ে যায়। একই মাঠে কাজ করছিলেন কাজিপুর গ্রামের আরেক কৃষক আফাজুল। পরে তিনি অন্যান্য কৃষকদের সহায়তায় তাকে উদ্ধার করে নিয়ে আসেন।

কাজিপুর ইউনিয়ন পরিষদের সীমান্তবর্তী ওই ওয়ার্ডের মেম্বার আজগর আলী বলেন, সৌদি প্রবাস ফেরত আলমগীর হোসেন বিএসএফের নির্যাতনে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক ক্ষত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102