ads
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীমান্তে গুলিতে নিহতের ১৭ দিন পর বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২ বার পঠিত

সীমান্তে গুলিতে নিহতের ১৭ দিন পর বাংলাদেশি যুবক আরিফুল ইসলামের (২৮) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার বিকালে মহেশপুর উপজেলার শ্যামকুড় চেয়ারম্যানঘাট সীমান্ত দিয়ে তার লাশ ফেরত দিয়েছে। এ সময় বিজিবি, বিএসএফ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। নিহত আরিফুল ইসলাম শ্যামকুড় গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।

শ্যামকুড় ইউনিয়ন চেয়ারম্যান জামিরুল ইসলাম ও নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন। পরে বাংলাদেশ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হন্তান্তর করে ভারতের পুলিশ।

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গত ৮ ফেব্রুয়ারি ভোরে ভারতের হাসখালি পাখিউড়া ক্যাম্পের বিএসএফ গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আরিফুলের মৃত্যু হয়। পরে বিএসএফ লাশ নিয়ে গিয়ে ময়নাতদন্ত শেষে ১৭ দিনের মাথায় ফেরত দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102