ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীমান্তে নতুন আতঙ্ক মিয়ানমারের মাইন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৬ বার পঠিত

বান্দরবানের ঘুমধুম-তুমব্রু সীমান্তে এখন নতুন আতঙ্ক মিয়ানমারের পুতে রাখা মাইন। দুমাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলি আর এপারে মর্টারশেল নিক্ষেপে আতঙ্কে ঘুমধুম-তমব্রু সীমান্তের মানুষ।

এই আতঙ্কের সঙ্গে এবার যোগ হয়েছে মাইন বিস্ফোরণ। কেননা সীমান্তে মিয়ানমারের পুতে রাখা মাইন বিস্ফোরণে এরইমধ্যে আহত-নিহত হয়েছে কয়েকজন। সবশেষ মঙ্গলবার রাতেও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে সীমান্তে।

স্থানীয়রা বলছেন, সীমান্ত এলাকায় অনেকে গরু আনাসহ নানা কাজে যান। কিন্তু কোথায় মাইন পোতা আছে তা কেউ জানে না। ফলে, বেড়েছে ঝুঁকি। এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শূন্যরেখায় বসবাসরত সাড়ে চারহাজারের বেশি রোহিঙ্গা।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কৌশলে আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে চলছে মিয়ানমার। তাই বর্ডার সুরক্ষার পাশাপাশি মানুষকে সচেতন করার ওপর জোর দিচ্ছেন তারা।

এদিকে গত কয়েকদিনে কমে এলেও এখনো থেমে থেমে ওপার থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102