ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীমান্তে বিজিবির গুলিতে একজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্তে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন এক বিজিবি সদস্য।

শনিবার (০৬ মার্চ) দুপুর সোয়া ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্ত এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের নাম কামাল হোসেন (৩৫)। জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

নিহত কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বনগাঁও সীমন্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতেছিল একদল চোরাকারবারী। খবর পেয়ে বিজিবির বনগাঁও ক্যাম্পের সদস্যরা অন্তত ২৫টি গরু আটক করে। এ নিয়ে চোরাকারকারীদের সঙ্গে বিজিবির সংঘর্ষ বাধে। এ সময় আশপাশের গ্রামের লোকজন ও চোরাকারবারীদের হামলায় বিজিবির ল্যান্স নায়েক লারমা আহত হন। তার ডান দা’র কোপ ও মাথায় বাঁশের আঘাত লাগে। পরে বিজিবি ল্যান্স নায়ের আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি করে। গুলিতে চোরাকারবারী কামাল হোসেন গুলিবিদ্ধ হয়।

পরে দুপুর ২টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে স্থানাস্তর করেন। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কামাল হোসেন।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বলেন,‘শনিবার দুপুরে বনগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ২৫-৩০টি গরু এনেছিল স্থানীয় চোরা কারবারীরা। গোপন সূত্রের খবর পেয়ে বিজিবি গরুগুলো আটক করা চেষ্টা করলে চোরাকারবারীদের সঙ্গে ইসলামপুর গ্রামের কিছু লোকও দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির উপর হামলা করে। চোরা কারবারীদের দা’য়ের কোপে একজন ল্যান্স নায়েক আহত হয়েছেন। এসময় আত্মরক্ষার্থে গুলি করলে কামাল নামের এক চোরা কারবারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে জানতে পেরেছি। সে মারা গেছে কি না সে বিষয়টি আমাদের জানা নেই।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102