ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৩ বার পঠিত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে ৪৬টি র্স্বণের বারসহ আরিফুল ইসলাম (৩০) নামে একজন যুবককে আটক করেছে বিজিবি। এর ওজন ৪ কেজি ৬০০ গ্রাম।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলাম জানান, রোববার দুপুরে গোপন সাংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুলতানপুর বিজিবি সদস্যরা নাস্তিপুর বেলে মাঠের একটি বাগানের ভেতরে অবস্থান নেয়। এ সময় ভারতে পাচার করার জন্য আরিফুল ইসলাম সীমান্তের দিকে যাচ্ছিল। তাকে সন্দেহ হলে আটক করা হয়।

আরও পড়ুন: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহকর্মীকে এক মাস আটকে রেখে নির্যাতন

তার নিকট থেকে অভিনব কায়দায় কাপড় দিয়ে কোমরে পেঁচানো অবস্থায় ছোট-বড় ৪৬টি র্স্বণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৬০০ গ্রাম। একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ বিষয়ে বিজিবির সুলতানপুর ক্যাম্পের নায়েব সুবেদার দুলাল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা ও আসামি হস্তান্তর করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102