ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীমান্তে হত্যাকাণ্ডকে দুঃখজনক বললেন জয়শঙ্কর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

বাংলাদেশ-ভারত সীমান্তে সংঘটিত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ও সমস্যার বাস্তব সমাধানে কাজ করার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা একমত হয়েছি, প্রতিটি হত্যাকাণ্ডই দুঃখজনক। কিন্তু আমরা নিজেদের প্রশ্ন করেছি, সমস্যার মূল কারণ কি? এবং এটি হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড।

তিনি বলেন, আমাদের দুপক্ষের লক্ষ্য হওয়া উচিত অপরাধবিহীন সীমান্ত, যাতে করে হত্যাকাণ্ড না হয়। আমার ধারণা—আমরা দুপক্ষ এই সমস্যার সমাধান করতে পারব।

ঢাকায় পৌঁছানোর পর বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাকে উদ্ধৃত করে তিনি বলেন, কানেক্টিভিটি হচ্ছে উৎপাদনশীলতা। যদি আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যে কানেক্টিভিটি ঠিক রাখতে পারি, তবে এই অঞ্চলের সামগ্রিক ভূ-অর্থনীতিতে পরিবর্তন আসবে। এ ক্ষেত্রে বঙ্গোপসাগর খুব কার্যকর। আমরা দুপক্ষই বিশ্বাস করি এটি করা সম্ভব।’

অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পানি নিয়ে ভারত সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এটি নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই পানি সচিব পর্যায়ের বৈঠক হবে।

জয়শঙ্কর বলেন আরও বলেন, সফরের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর উপলক্ষ্যে আমি এসেছি। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর, এটি হবে তার প্রথম বিদেশ সফর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102