ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার সময় বাড়ল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৫ বার পঠিত

করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার যে সিদ্ধান্ত দিয়েছিল, তা অব্যাহত থাকবে। তবে ভিড় ঠেকাতে কঠোর লকডাউন শুরুর আগে সোমবার ও মঙ্গলবার ব্যাংকে লেনদেনের সময় বাড়ানো হয়েছে।

এ দু’দিন ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। আর লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, ১২ এপ্রিল (সোমবার) ও ১৩ এপ্রিল (মঙ্গলবার) ব্যাংক লেনদেন চলবে ১০টা থেকে ১টা পর্যন্ত। আর ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত। পাশাপাশি আগের সব সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এর আগে সরকার ঘোষিত এক সপ্তাহের (৫-১১ এপ্রিল) লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চালু ছিল আড়াই ঘণ্টা, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। আর দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা ছিল ২টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের আগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, শাখার নিকটবর্তী স্থানে বসবাসকারী কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কর্মপরিবেশের বিষয়টি সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে পালন করতে হবে।

ফলে ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী দিয়েও অফিস পরিচালনা করা যাবে। এই সময়ে ব্যাংকের সব ধরনের লেনদেন চালু থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102