ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুইজারল্যান্ড সফর বাতিল করে মাঝপথ থেকেই দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণ নিয়ে উদ্বেগজনক অবস্থার কারণে সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশে যাত্রা করে মাঝপথ থেকেই অন্য ফ্লাইটে দেশে ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে শনিবার রাতে সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশে রওনা দিয়েও দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাহিদ মালেক খুব দ্রুতই দেশে ওমিক্রন মোকাবিলার বিষয়টি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন এবং বৈঠক শেষে সেদিনই মিডিয়া ব্রিফ করে স্বাস্থ্যখাতের প্রস্তুতির আপডেট তথ্য দেশবাসীকে জানাবেন। সূত্র: বাসস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102