ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুইসাইড নোট লিখে দুই বান্ধবীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩৬ বার পঠিত

একই ঘরের ভেতর থেকে দুই বান্ধবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি শিলিগুড়ি বিবেকানন্দ নগরের। দুজনের সম্পর্কটা নিবিড় ছিল। একে অন্যের থেকে আলাদা হওয়ার কথা ভাবতেই পারেনি তারা। একজনের বিয়ে ঠিক হওয়ার খবর মেনে নিতে পারেনি অন্যজন। তাই বেছে নিয়েছে আত্মহননের পথ।

স্থানীয় সূত্রে খবর, ছোটবেলা থেকেই বন্ধুত্ব দুজনের। অল্প বয়স থেকেই সুখ–দুঃখ ভাগ করে নিয়ে কেটেছে। স্কুল, খেলাধুলা, পড়াশোনা সবই একসঙ্গে ছিল। এপ্রিল মাসেই বিয়ে হওয়ার কথা ছিল একজনের। অথচ বিয়ের আগেই ওড়নায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল দুই বান্ধবী। বিয়ের পর পরস্পরের থেকে আলাদা হয়ে যাওয়ার ভাবনা থেকেই ভেঙে পড়ে দুজনে। একজনের বাড়ি থেকেই উদ্ধার হয় দু‌জনের দেহ। আর উদ্ধার হয় সুইসাইড নোট।

পুলিশের ভাষ্য, হতাশা থেকেই এই মর্মান্তিক পরিণতি। সোমবার রাতে দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ভক্তিনগর থানার পুলিশ। আর সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘‌আমাদের সব কাজ একসঙ্গে করবেন। আমাদের হাত কেউ খুলে দেবেন না। আমাদের আলাদা করে দেবেন না। আমাদের একসঙ্গে নিয়ে যাবেন। একসঙ্গে রাখবেন। আমাদের ক্ষমা করবেন।’‌
মরদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সূত্র: হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102