ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুখবর পেতে যাচ্ছেন মাহমুদউল্লাহ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৫৮ বার পঠিত

গত মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। এর পর ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ড সিরিজ এবং ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের দলেও জায়গা হয়নি সাবেক এ অধিনায়কের। এর পর সিনিয়র এ ক্রিকেটারকে ছাড়াই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। অনেকের ধারণা— বিশ্বকাপেও হয়তো উপেক্ষিতই থেকে যাবেন ‘সাইলেন্ট কিলার’।

এর মধ্যেই হঠাৎ আশার ঝলকানি রিয়াদ ভক্তদের জন্য। গুঞ্জন রয়েছে, বিশ্বকাপের মাঠে দেখা যেতে পারে রিয়াদকে। চলতি মাসে পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। এর পর ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি বিশ্বকাপ।

আসন্ন এ বৈশ্বিক টুর্নামেন্টের জন্য রিয়াদসহ আরও সাত ক্রিকেটারকে প্রস্তুত রাখা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

জরুরি পরিস্থিতিতে যখন-তখন যে কাউকে প্রয়োজন পড়তে পারে, এই ভাবনা থেকেই মূলত ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখার ভাবনা টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের।

এ ব্যাপারে গণমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আট ক্রিকেটারের একটি তালিকা দেওয়া হবে। ওরা ঢাকাতেই অনুশীলন করবে। বলতে পারেন, ওদের নিয়ে আলাদা একটি অনুশীলন শিবিরই হবে।

বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের হেড কোচের পরিকল্পনা অনুযায়ী অচিরেই শুরু হতে যাওয়া সেই অনুশীলনের জন্য যে বা যারা ডাক পেতে চলেছেন, তাদের অন্যতম এশিয়া কাপের দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদও।

ব্যাকআপ দল নিয়ে নান্নু বলেন, ‘বিশ্বকাপের কথা মাথায় রেখে ওদেরও অনুশীলন চলতে থাকবে। কেউ চোটে পড়লে যাতে বিকল্প তৈরি থাকে, সে জন্যই। এই পর্বের রুটিনও কোচ দেবেন কয় দিন চলবে বা কীভাবে ওদের অনুশীলন হবে, দু-এক দিনের মধ্যেই টিম ম্যানেজমেন্ট তাদের পরিকল্পনা জানাবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102