ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যসহ ৩ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে দুই পুলিশ সদস্যকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম।
সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
প্রসঙ্গত, সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে নোঙর করে রাখা সাগর নন্দিনি ২ ও সাগর নন্দিনি ৪ জাহাজের মাধ্যমে তেল অপসারণ করা হচ্ছিল। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আহত বাকি ৮ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।