ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুদানের রাজধানী খার্তুমে সংঘর্ষে নিহত বেড়ে ৫৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৫৬ বার পঠিত

সুদানের সেনাবাহিনী ও একটি আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে রাজধানী খার্তুমে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৯৫ জন। খবর বিবিসির।

দেশটির চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, আশপাশের শহর ও অঞ্চলে কমপক্ষে ৫৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েক ডজন সামরিককর্মী মারা গেছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দারফুরসহ অন্যান্য অঞ্চলেও সহিংসতার খবর মিলেছে। প্রেসিডেন্ট প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে আরএসএফ।

অবশ্য এ দাবি নাকচ করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলের কাবকাবিয়ার সামরিকঘাঁটিতে দুপক্ষের গোলাগুলিতে প্রাণ গেছে বিশ্ব খাদ্য কর্মসূচির তিন কর্মীর।

এক বিবৃতিতে আরএসএফ জানিয়েছে, তারা উত্তরের শহর মেরোওয়ে এবং পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দর দখল করেছে। সেখানে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

খার্তুমের বাসিন্দারা বিবিসিকে তাদের আতঙ্ক ও ভয়ের কথা জানিয়েছেন। একজন বর্ণনা করেন তার পাশের বাড়িতে গুলি চালানো হয়েছে।

জেনারেল বুরহান ২০২১ সালের ডিসেম্বরে সুদানের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই দেশটিতে রাজনৈতিক তোলপাড় চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102