ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুদের টাকা জন্য ভাতিজার হাতে চাচা খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকার জন্য ভাতিজার হাতে চাচা নিহত হয়েছেন। সোমবার (৩০ নভেম্বর) রাতে শহরের পূর্বমেড্ডায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক (৮০) শহরের পূর্বমেড্ডা স্কুল মসজিদ সংলগ্ন মৃত কাসেম আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৩ বছর আগে আব্দুল মালেকের ছেলে শরীফ তার চাচাতো ভাই মনিরের কাছ থেকে ব্যবসার জন্য সুদে ১ লাখ টাকা নেয়। পরবর্তীতে শরীফ প্রতিমাসে মনিরকে সুদ বাবদ ১০ হাজার টাকা করে দিয়ে আসছিল। আজ মঙ্গলবার সুদের বাকি বিশ হাজার টাকা দেয়ার তারিখ ছিল। কিন্তু সোমবার রাতেই মনির ৩-৪ জন লোক সাথে নিয়ে শরীফের বাবা আব্দুল মালেককে মারধর করে। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) ইশতিয়াক আহমেদ জানান, ‘হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মনিরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102