ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জের ছাতকে শিশুর মস্তকবিহীন লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪১ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে ইভা বেগম নামে নিখোঁজ শিশুর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে লাশ সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।

ইভা বেগম (৯) উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর কন্যা। সে দক্ষিণ কুর্শি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্র জানায়, বুধবার বিকালে মোবাইলের কার্ড কিনতে গ্রামের পাশের দোকানে যায় ইভা বেগম। রাত পর্যন্ত সে ঘরে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন। একপর্যায়ে গ্রামের মাঠে ধানখেতে পড়ে থাকতে দেখা যায় ইভার মস্তকবিহীন লাশ। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে ওসি মোহাম্মদ শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। লাশের মাথা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102