ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জের জগন্নাথপুরের ফার্মেসিতে নারীর ৬ টুকরা লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬১ বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ফার্মেসি থেকে শাহনাজ পারভিন (৩৪) নামে এক গৃহবধূর ছয় টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি মেডিক্যাল হল থেকে লাশটি উদ্ধার করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহনাজ পারভিন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি আরব প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। ওই গৃহবধূ দীর্ঘদিন জগন্নাথপুর পৌর এলাকায় দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নিজ বাসায় বসবাস করে আসছেন।

শাহনাজ পারভিনের ভাই হেলাল মিয়া জানান, বুধবার বিকালে ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন শাহনাজ। রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। স্বজনদের সন্দেহ হলে ওই ফার্মেসি মালিক জিতেশ গোপের সি/এ মার্কেটের বাসায় খোঁজ করে জানতে পারেন তিনি পরিবার নিয়ে ভোরে পালিয়ে গেছেন। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ অভি মেডিক্যাল হলের তালা ভেঙে ভেতরে বিছানার চাদর দিয়ে মোড়ানো খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।

জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে। ১০ বছর ধরে জগন্নাথপুর বাজারে ওষুধের দোকানে চাকরি করেন তিনি। গত এক বছর ধরে ওই মার্কেটে অভি মেডিক্যাল হল নামে একটি ফার্মেসি করেন তিনি।

ওসি জানান, প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফার্মেসি মালিককে গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102