ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জের মেয়ের বাড়ির রান্নাঘরে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাণ্ডারগাঁও ইউনিয়নের উষাইরগাঁওয়ে মেয়ের বাড়ির রান্নাঘরে কালা মিয়া (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি।

কালা মিয়া একই ইউনিয়নের সাহেবেরগাঁও গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কালা মিয়া দীর্ঘদিন যাবত স্ত্রী-সন্তান নিয়ে মেয়ের বাড়িতেই অবস্থান করছিলেন। শনিবার রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের মেয়ে সালমা বেগম জানান, স্বামী মারা গেলে গত তিন বছর ধরে বাবা এখানেই থাকতেন। রোববার ভোরে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বাবার ঝুলন্ত লাশ দেখতে পাই।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর রহস্য জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102