ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জের স্পিডবোটের ধাক্কায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় যুক্তরাজ্য প্রবাসীর বেপরোয়া স্পিডবোটের ধাক্কায় নিখোঁজ হওয়া ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শাহপরান বাজারের ঘাটের পাশে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম বদিউজ্জামান (৫৫)। তিনি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের বাসিন্দা।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের শাহপরান বাজারের দক্ষিণ পশ্চিমে অবস্থিত রত্না নদীতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বদিউজ্জামান পেশায় ফেরিওয়ালা। ফেরি করে টুকটাক জিনিসপত্র কেনা-বেচা করে সংসার চলত তার। মঙ্গলবার শাহপরান বাজারে গিয়ে বেচাবিক্রি শেষে নিজের ছোট নৌকায় করে বাড়িতে ফিরছিলেন তিনি। এসময় ইউনিয়নের রায় বাঙ্গালী আটপুরিয়া গ্রামের মৃত আরব আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানীর বেপরোয়া গতির স্পিডবোটটি এসে বদিউজ্জামানের নৌকায় ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে তিনি নৌকাসহ পানিতে তলিয়ে যান।

এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102