ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জে একসঙ্গে থাকার শর্তে ৪৭ স্বামীকে মুক্তি দিল আদালত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

নারী নির্যাতনের ৪৭টি মামলায় কাউকে কারাগারে না পাঠিয়ে স্বামী-স্ত্রীকে একসঙ্গে থাকার শর্তে মামলা নিষ্পত্তি করেছে আদালত। পরে এজলাসের সামনেই জামিনে থাকা স্বামীদের ফুল দিয়ে বরণ করেন স্ত্রীরা।

বুধবার দুপুরে ব্যতিক্রমধর্মী এ রায় দিয়েছেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন। বিচারকের এমন রায়ে সংসারের ভাঙন থেকে রক্ষা পেয়েছে ৪৭টি পরিবার। মা-বাবার মধ্যে ফের সম্পর্ক জোড়া লাগায় উচ্ছ্বসিত সন্তানরা।

বিভিন্ন সময়ে নানামুখী নির্যাতনের শিকার হয়ে স্বামীদের বিরুদ্ধে মামলা করেন ৪৭ জন নারী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা এসব মামলায় অনেক স্বামীই কারাগারে ছিলেন। কেউ কেউ জামিনেও ছিলেন। মামলার কারণে সংসারের বন্ধন ছিন্ন হয়ে যায়। মা-বাবার কলহের কারণে ছিটকে পড়ে শিশু সন্তানরাও। এতে নারীরা আরো অসহায় ও মানবেতর জীবনযাপন করছিলেন। এছাড়া সন্তানদের লেখাপড়া ও স্বাভাবিক বিকাশও ব্যাহত হয়।

আদালত এসব মামলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। সংসার জোড়া লাগানোর জন্য স্বামী ও স্ত্রীদের সঙ্গে কথা বলেন আইনজীবী ও মামলার সংশ্লিষ্টরা। একপর্যায়ে উভয়ের সম্মতিতে মামলার রায়ের দিকে না গিয়ে স্ত্রীদের ফের বরণ ও সন্তানদের ভরণপোষণের শর্তে স্বামীদের জামিনের সিদ্ধান্তের কথা জানায় আদালত। স্বামীরাও বিষয়টি মেনে নিয়ে ফের সাংসারিক বন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দেন। এতে আদালত রায়ে না গিয়ে ৪৭ জন স্বামীকে খালাস দেন।

আদালতের পিপি নান্টু রায় বলেন, ৪৭টি পরিবারকে জোড়া লাগিয়ে দিয়ে আদালত বিরল রায় দিয়েছে। এর ফলে স্ত্রী ফিরে পেয়েছেন স্বামী, সন্তান ফিরে পেয়েছে বাবা। এতে ভাঙনের মুখে থাকা অনিশ্চিত জীবনে আবারো আশার আলো দেখা দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102