ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে ধর্ষণের অভিযোগে মানিক মিয়া ওরফে ছালিক (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

অভিযুক্ত মানিক মিয়া উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের এক কিশোরী পার্শ্ববর্তী দ্বীনেরটুক গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে বুধবার (০৭ অক্টোবর) দিনগত রাতে ধর্ষণের শিকার হন। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোর রাত ৩টার দিকে অভিযুক্ত মানিককে আটক করে পুলিশে খবর দেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়ারাবাজার থানার এসআই নোবেল সরকার অভিযুক্ত মানিক ও নির্যাতিতাকে থানায় নিয়ে যান।

দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নির্যাতিতার স্বজন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার (০৯ অক্টোবর) অভিযুক্তকে আদালতে ও নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102