ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রাম সংলগ্ন দাভাঙ্গা হাওর তীরবর্তী ধান শুকানোর খলায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকরা হলেন, ধীতপুর গ্রামের তেজিন্দ্র দাসের ছেলে রবীন্দ্র দাস (৫৫) ও একই গ্রামের কৃষ্ণ হরি দাসের ছেলে টিপু দাস (২৫)।

স্থানীয়রা জানান, নিহত দুই কৃষক তাদের পঞ্চায়েতী খলায় ধান শুকানোর কাজ করছিলেন।

সন্ধ্যার দিকে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ বজ্রাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই কৃষক।

ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, বজ্রপাতে নিহত দুই কৃষকের সৎকার সম্পন্ন করেছে তাদের স্বজনরা।

কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেন বজ্রপাত দুই কৃষক নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102