ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ১, আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস মোড়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে খালের পানিতে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২০ বছর হবে।

জানা গেছে, সিলেট থেকে গেটলক বিরতিহীন যাত্রীবাহী একটি বাস মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জের উদ্দেশে আসছিল। পথে দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস মোড়ে একটি প্রাইভেটকারকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা লেগে বাসটি সড়কের পাশের খালের পানিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতাবস্থায় বাসের পাঁচজন যাত্রী ও এক যাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102