ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জে স্কুলে যাওয়ার সময় নৌকাডুবে ভাই-বোনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুলে যাওয়ার সময় ঝড়ের কবলে পরে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) সকালে উপজেলার সুরমা ইউনিয়নের চিলাই নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। নিহতরা হলেন, সৌরভ আহমেদ (১০) ও তামান্না বেগম (১৫)। তারা আপন ভাই-বোন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৫ জুন) সকালে নিহত সৌরভ ও তার আপন বড় বোন তামান্নাসহ আটজন শিক্ষার্থী ছোট নৌকায় চিলাই নদী দিয়ে স্কুলে যাচ্ছিল। ওই সময় হঠাৎ ঝড়ের কবলে পরে নোকাটি। এ সময় নদীর তীব্র স্রোতে নৌকাটি উল্টে যায়। অন্যান্য শিক্ষার্থীরা সাঁতরে পারে উঠলেও সৌরভ ও তামান্না নিখোঁজ হয়। পরে স্থানীয় ও দোয়ারাবাজার থানা পুলিশ নদী থেকে সৌরভে লাশ উদ্ধার করে। এর কয়েক ঘণ্টা পর তামান্নার মরদেহ উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় চিলা নদীতে নৌকা উল্টে ভাই-বোন নিখোঁজ হয়েছিল। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102