ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৪ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে স্বামী ও স্ত্রী খুন হয়েছেন। গতকাল রবিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলিপুর গ্রামের আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রী মুর্শেদা বেগম (২৮)।

পুলিশ জানায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে রবিবার রাত পৌনে ৮টার দিকে আলিপুর গ্রামের আলমগীর ও তার চাচাতো ভাই রাসেলের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে রাসেল ধারালো অস্ত্র দিয়ে চাচাতো ভাই আলমগীর ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রী দুজনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আর হত্যার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102