ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জে হাওড়ে নতুন পানিতে প্রাণ গেল ভাই-বোনের

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সুনামগঞ্জে হাওড়ের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার বিকালে জগন্নাথপুর গ্রামে তাদের বাড়ির পাশে আসা হাওড়ের নতুন পানিতে ডুবে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত দুই শিশুর নাম ওয়ালিমা (৪) ও আরিফ (৩)। তারা সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মো আব্দুল মন্নানের সন্তান।

মৃত্যুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী।

স্থানীয়রা জানান, শিশুদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় দুই ভাই-বোন একসঙ্গে বাড়ির পাশে থাকা হাওড়ের পানিতে খেলতে খেলতে তলিয়ে যায়। ঘণ্টাখানেক পর শিশুদের দেখতে না পেয়ে মা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা খুঁজতে শুরু করেন। পরে বাড়ির পাশে হাওড়ের পানি থেকে তাদের মৃতদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102