ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জে ১৮০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩৫ বার পঠিত

সুনামগঞ্জে ১৮০ বস্তা ভারতীয় চিনিসহ সাত চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) ভোরে মধ্যনগর উপজেলার হামিদপুর পশ্চিম সাকিনস্থ ইকরছড়ি খালে একটি ইঞ্জিন চালিত নৌকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চোরাকারবারিরা হলেন- মো. অপু মিয়া (৩০), মো. রাজন মিয়া (২৫), মো. কামরুল মিয়া (৩২), মো. শামীম (৩১), মো. আরিফ মিয়া (২৮), মো. মনির (২৪) ও মনসুর মিয়া (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান চালিয়ে ভোরে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে ১৮০ বস্তা ভারতীয় চিনি নিয়ে আসায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে চিনির বস্তাগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা চিনির বাজার মূল্য ৮লাখ ১০ হাজার টাকা।

মধ্যনগর থানার এসআই সুবাস চন্দ্র বর্মন জানান, ভারতীয় চিনি সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102