ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জে ৮৮ ইউনিয়নের আট লাখ মানুষ পানিবন্দি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১০৯ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে নদীর পানি ১৪ সেমি কমেছে। বর্তমানে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ২৬ সেমি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বুধবার (১৯ জুন) রাতে বৃষ্টিপাত কম হওয়ার হাওরাঞ্চল ও পৌর শহরের পাড়া-মহল্লায় পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিত অপরিবর্তিত রয়েছে। বেসরকারি হিসেবে সুনামগঞ্জ জেলার ৮৮ ইউনিয়নের কমপক্ষে আট লাখ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

সুরমা নদীর পাড়ের পৌর কিচেন মার্কেট থেকে পানি নেমেছে তবে সবজি বাজারে কিছুটা পানি রয়েছে। এদিকে সুনামগঞ্জ পৌর শহরের নতুন পাড়া, শান্তিব্গা, ধোপাখালী, বাঁধনপাড়া, বলাকা, মোহাম্মদপুর, ষোলঘর, পশ্চিম হাজীপাড়া, তেঘরিয়া, নবীনগর, কাজীর পয়েন্ট, মল্লিকপুরসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা এখনো পানিবন্দি রয়েছেন। শহরের সবকয়টি হোটেলের কক্ষ বুকিং দিয়ে একতলার বাসিন্দা সামর্থ্যবানরা ওঠেছেন। কেউ কেউ ক্লিনিকের কক্ষেও পরিবার পরিজন নিয়ে ওঠেছেন। বিপাকে পড়েছেন, নিম্ন আয়ের মানুষজন। বাজারেও দুয়েকটা দোকান খোলা পাওয়া গেলেও নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন দোকানিরা।

বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ, ভূমি অফিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, গ্রামীণ রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গায় বন্যার পানি উঠেছে। শান্তিগঞ্জ উপজেলার বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। তাহিরপুরে ১০-১৫টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ২৬ সেমি বা ১০ দশমিক ২৪ ইঞ্চি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতক উপজেলায় বিপৎসীমার ১২৯ সেমি বা ৪ দশমিক ২৩ ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। দিরাই উপজেলায় বিপৎসীমার ৩২ সেমি বা ১ দশমিক ০৫ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৫৫ মিমি, লাউড়ের গড়ে ৬২ মিমি, ছাতকে ৬৫ মিমি এবং দিরাইয়ে ৫৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে সুনামগঞ্জে ও চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত গত ২৪ ঘণ্টায় কিছুটা কম হওয়ায় রক্ষা পাওয়া গেছে বলে জানান এই প্রকৌশলী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102