ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে যেন সংবাদ করা হয়: বুবলী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৯ বার পঠিত

সংবাদ উপস্থাপিকা থেকে ঢাকাই সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে অভিষেক হয় শবনম ইয়াসমিন বুবলীর। অল্পতেই জনপ্রিয়তা লাভ করেন তিনি। ঢালিউড সুপারস্টারের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কয়েকটি সিনেমা করে বেশ প্রশংসিতও হন তিনি। তবে এরই মধ্যে প্রেমের গুঞ্জনে কয়েকবার নাম উঠে এসেছে তার।

সম্প্রতি গুঞ্জন উঠেছে, তরুণ নির্মাতা রায়হান রাফির সঙ্গে প্রেম করছেন বুবলী। যা এখন এফডিসি থেকে মিডিয়াপাড়ায় চাউর হয়েছে। এ বিষয়ে এই অভিনেত্রী জানিয়েছেন, এটা ভিত্তিহীন খবর। রাফি ভাইয়ের সঙ্গে আমার কয়েকটি প্রজেক্ট দর্শক বেশ পছন্দ করেছে। আর সামনে আরও কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। এসবের মধ্যে এমন সংবাদ খুবই বিভ্রান্তিকর।

বুবলী বলেন, যারা আমার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে পারছেন না তারাই হয়তো এসব বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছেন। সত্যি বলতে এসব বিষয়ে কারো সঙ্গে কথা বলতেও ইচ্ছা হচ্ছিল না। আমার কাছে মনে হয়েছে এসব নিয়ে কোনো মন্তব্য করা মানে গুরুত্ব দেয়া। কিন্তু গুজবের লাগাম টানা না হলে তা ডালপালা মেলানোর সম্ভাবনা থাকে। এ কারণে কথা বলা।

তিনি বলেন, মাঝে মাঝেই কেউ মনগড়া তথ্য দিয়ে নানা গুজব ছড়ায়, এটাও তারই অংশ। এমনও হতে পারে, দীর্ঘদিন ধরে শাকিব খানের সঙ্গে আমাকে শুটিংয়ে পাচ্ছে না বলে নতুন টপিক ছড়ানোর চেষ্টা করছে। আর রাফি ভাইয়ের সঙ্গে প্রেম, এ ধরনের কথাই বা উঠবে কেন? এমন কিছু কখনোই রটেনি, তবে এটা রটানো হয়েছে। এটি একদমই জোর করে রটানো হচ্ছে।

এসব সংবাদের বিষয়ে এই বুবলী বলেন, খেয়াল করে দেখবেন এসব সংবাদ সূত্রের বরাতের মতো শব্দ ব্যবহার করে করা হয়েছে। এতে স্পষ্ট যে এর কোনো ভিত্তি নেই। মূলত একটি চক্র এসব করাচ্ছে।

এই অভিনেত্রী আরও বলেন, ভিত্তিহীন তথ্য দিয়ে কোনো গুজব না ছড়িয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে যেন সংবাদ করা হয়। যদি তা না করা হয় তাহলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102