ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুন্দরবনের বাঘ লোকালয়ে, পায়ের ছাপে আতঙ্ক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

বাগেরহাটের শরণখোলার লোকালয়ে আবারো বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার রাতে সুন্দরবন থেকে একটি বাঘ ওই উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে ঢুকে পড়ে। বাঘটি গ্রামের প্রায় দেড় কিলোমিটার এলাকা বিচরণ শেষে আবার বনে ফিরে যায়।
বাঘের পায়ের অসংখ্য ছাপ পড়ে রয়েছে গ্রামের ফসলের মাঠ, মাছের ঘের, নদীর চরে। রোববার সকালে পায়ের ছাপগুলো নজরে আসে গ্রামবাসীর। এতেই দেখা দেয় আতঙ্ক।

বনবিভাগ জানায়, শুক্রবার রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারাণী টহল ফাঁড়ি সংলগ্ন খাল সাঁতরে বাঘটি গ্রামে চলে আসে। রাতে বিভিন্ন এলাকা ঘুরে শনিবার সকালে নাংলী টহল ফাঁড়ির কাছ দিয়ে বাঘটি আবার বনে ফিরে যায়। তিন মাস আগে আরো একটি বাঘ ওই গ্রামে এসেছিল।

এদিকে বাঘের এতগুলো পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছে দক্ষিণ রাজাপুরের মানুষ। গ্রামের বাসিন্দা ইব্রাহীম খান, সোবাহন হাওলাদার জানান, তাদের গরু-মহিষ রক্ষায় গোয়ালে শক্ত ঘেরা দিয়ে রাতে আলো জ্বালিয়ে রাখার ব্যবস্থা করেছেন।

ওয়াইল্ড টিমরে শরণখোলার মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, প্রায় দেড় কিলোমিটার ঘুরে বিভিন্ন স্থানে অসংখ্য পায়ের ছাপ দেখা গেছে। ছাপগুলোর ব্যাসার্ধ ৯ সেন্টিমিটার। ছাপের আকৃতি দেখে বাঘটি ‘মাদি’ বলে ধারণা করা হচ্ছে।

বনবিভাগের দাসের ভারাণী টহল ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বনরক্ষীরা গ্রামবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. জয়নাল আবেদীন জানান, রোববার বিকেলে শরণখোলা স্টেশন কর্মকর্তার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102