ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ নাগরিকের উদ্বেগ প্রকাশ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৬৬ বার পঠিত

অতিসম্প্রতি সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের ১১ জন বিশিষ্ট নাগরিক উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে স্বাক্ষরকারীগণ হলেন- সুলতানা কামাল, রাশেদা কে. চৌধুরী, খুশী কবির, ড. মুজিবুর রহমান হাওলাদার, অধ্যাপক আনু মুহাম্মদ, ড. ইফতেখারুজ্জামান, শারমিন মুরশিদ, এমএস সিদ্দিকী, অধ্যাপক আকতার মাহমুদ, অধ্যাপক আদিল মোহাম্মদ খান এবং শরীফ জামিল।

বিবৃতিতে স্বাক্ষরকারী নাগরিকবৃন্দের পক্ষে ‘ধরিত্রী রক্ষায় আমরা’র (ধরা) সদস্য সচিব শরীফ জামিল এক বার্তায় এ তথ্য জানান। বার্তায় বলা হয়, বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা নিম্নস্বাক্ষরকারীগণ জানতে পেরেছি যে, গত ৪ মে, ২০২৪, শনিবার বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সুন্দরবনের লতিফের ছিলা নামক জায়গায় স্থানীয় জেলেরা এই আগুন দেখতে পান। সবশেষ জানা যায়, ফায়ারসার্ভিস, স্থানীয় জনগোষ্ঠী এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় এই আগুন তিনদিন পর নিয়ন্ত্রণে আসে তবে তন্মধ্যে সুন্দরবনের ঐ এলাকার যৌগিক বাস্তুতন্ত্র, বন্যপ্রাণী ও বনজ সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

এটা খুবই দুঃখজনক এবং উদ্বেগের বিষয় যে, কী কারণে সুন্দরবনের গভীরে বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা স্পষ্টভাবে এখন পর্যন্ত জানাতে পারেনি বন কর্তৃপক্ষ। তবে, সুন্দরবনে এই ধরনের অগ্নিকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। যেহেতু ধারাবাহিকভাবে এইরকম ঘটনা ঘটছে, তাই এর কারণ অনুসন্ধান ও মানবসৃষ্ট প্রতীয়মান হলে দায়ীদের চিহ্নিত করতে সঠিক তথ্য উদ্ঘাটন করা বাঞ্ছনীয়।

আমরা আরও জেনেছি যে, গত ২৪ বছরে সুন্দরবনে ২৬ বার আগুন লেগে সরকারি হিসেবে প্রায় ৭৫ একর বনভূমি ধ্বংস হয়েছে এবং ২৪ টি তদন্ত প্রতিবেদনে ১৫ বার বনজীবীদের ফেলে আসা আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। সুন্দরবনের জমি দখল ও প্রাণবিনাশী কর্মকাণ্ডের সাথে এই অগ্নিকান্ডের কোন সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার।

তাই, আমরা এশিয়ার ফুসফুসখ্যাত সুন্দরবনে মানবসৃষ্ট অগ্নিকাণ্ড প্রতিরোধে বনবিভাগ ও অনান্য আইন-শৃংখলা বাহিনীর সদস্য, পরিবেশকর্মী, সুন্দরবন গবেষক ও বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট জনগোষ্ঠী সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে এধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। একই সাথে সুন্দরবনের অভ্যন্তরে যে কোন সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক আগাম প্রস্তুতি ও তড়িৎ পদক্ষেপের জোর দাবি জানাচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102