ads
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২০ বার পঠিত

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনাকবলিত একটি পর্যটনবাহী জাহাজ থেকে দেশি-বিদেশি ৪৪ পর্যটককে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রবিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত বৃহস্পতিবার ‘পাইরেটস সুন্দরবন’ নামের একটি পর্যটনবাহী জাহাজ খুলনা থেকে ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরবর্তীতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনের করমজল এলাকার পশুর নদীতে একটি বাল্কহেডের (নৌযান) ধাক্কায় জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয় এবং দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। তৎক্ষণাৎ জাহাজে থাকা এক পর্যটক বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করেন।

এরপর কোস্ট গার্ডের দুটি উদ্ধারকারী দল দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম দফায় উদ্ধার অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড দুইজন চীনা নাগরিকসহ নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে। পরে দ্বিতীয় দফায় আরও ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সবাই বর্তমানে মোংলায় নিরাপদে রয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102