ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুন্দরী মেয়েদের ধরে নিয়ে অশ্লীল ছবি তুলে ‘ব্ল্যাকমেইল’, ১১ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

রংপুরে কখনও প্রেমের ফাঁদে ফেলে, কখনও রাস্তা থেকে ধরে নিয়ে মেয়েদের সঙ্গে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করত এমন একটি চক্রের ১১ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ মার্চ) তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি এক ব্যবসায়ী ও তার বন্ধুকে জিম্মি করে নগদ আড়াই লাখ ও বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা লুটে নেয় চক্রটি। আরেকজনকে ধরে নিয়ে জোর করে ডেবিট কার্ড ও পিন নম্বর নিয়ে বুথ থেকে ৫০ হাজার টাকা তুলে নেয় চক্রটি।

প্রাণনাশের ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে তিন দফায় আরও এক লাখ ২০ হাজার টাকা নেয়া হয়। এই দুই ঘটনার সূত্র ধরে চক্রের ১১ জন সদস্যকে শুক্রবার গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া ৬ নারীর মধ্যে একজন কলেজছাত্রীও আছে।

এই চক্রের কাজের প্রতারণার কৌশল হলো, হঠাৎ রাস্তায় দেখা পেয়ে ‘আমি আপনাকে চিনি’ এই বলে কথা বলা শুরু। তারপর কোনোভাবে চক্রের সদস্যদের কারও বাসা বা মেসে নিয়ে যাওয়া। তারপরই স্বরূপ প্রকাশ করে তারা। সুন্দরী মেয়েদের সঙ্গে অশ্লীল ছবি তুলে প্রকাশ করে ভয় দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়াই এই চক্রের কাজ।

গতকাল শুক্রবার দুপুরে কোতোয়ালি থানায় এ বিষয়ে ব্রিফিং করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। তিনি জানান, এর আগেও চক্রের কয়েকজনকে ধরা হয়েছিল। বাকিদেরও ধরতে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় আলাদা দুটি মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102