ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুপার ফোরে আফগানরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৫২ বার পঠিত

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের লো-স্কোরিং ম্যাচে জয়ের স্বপ্ন দেখিয়েও আফগানিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত ৭ উইকেটে হারল বাংলাদেশ। তাতেই সবার আগে সুপার ফোরে জায়গা করে নিল আফগানরা এদিন শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান তুলে টাইগাররা। জবাবে ৭ উইকেট ও ৯ বল হাতে রেখেই জয় পেয়ে যায় মোহাম্মদ নবি বাহিনী।

রান তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই রান তুলতে পারছিলেন না আফগানিস্তানের ব্যাটাররা। নবি-রশিদদে চাপে রেখে ইনিংসের পঞ্চম ওভারে রহমানুল্লাহ গুরবাজকে ফেরান সাকিব। আউট হওয়ার আগে ১১ রান করেনে গুরবাজ। এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি পরের দুই ব্যাটারও। ২৩ রানে জাজাই ও ৮ রানে আউট হন নবি।

এ সময় মনে হচ্ছিলো জয়ের পথেই এগোচ্ছে বাংলাদেশ। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে মাত্র ৩৩ বলে ৬৯ রানের অপ্রতিরোধ্য জুটি গড়েন ইব্রাহিম জাদরান ও নাজিবুল্লাহ জাদরান। তাতেই জয় পেয়ে যায় আফগানরা। ৪১ বলে ৪২ রানে ইব্রাহিম ও মাত্র ১৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ। অসাধারণ এক ইনিংস খেলায় ম্যাচসেরা হন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মুজিব উর রহমানের ঘূর্ণিতে পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে হারাল বাংলাদেশ দল। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৬ রানে বোল্ড আউট হন মোহাম্মদ নাঈম শেখ। নিজের দ্বিতীয় ওভার করতে এসে এবার বিজয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মুজিব। আউট হওয়ার আগে ১৪ বলে ৫ রান করেন বিজয়।

শুরুতেই চাপে পড়া দলের হাল ধরার চেষ্টা চালাতে গিয়েও পারেননি দলনেতা সাকিব আল হাসান। আউট হয়েছেন ১১ রানে। আর আউট হওয়ার আগে মুশফিক করেছেন ১ রান। আফিফের ব্যাট থেকে এসেছে ১২ রান।

ষষ্ঠ উইকেট জুটিতে মাহমুদউল্লাহ-মোসাদ্দেক মিলে ৩৬ রান তুললে একশ পেরিয়ে যায় বাংলাদেশ। এরপর রশিদ খানের করা বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭ বলে ২৫ রান করেন রিয়াদ। ১২ বলে ১৪ রানে রান আউট হন শেখ মেহেদি হাসান।

এদিকে শেষ পর্যন্ত খেলে যান মোসাদ্দেক হোসেন সৈকত। মাত্র ৩১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। এদিকে কোনো বল খেলার সুযোগ হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102