ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গেটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইডি কার্ড প্রদর্শন করে সুপ্রিম কোর্ট অঙ্গনে প্রবেশ করতে হচ্ছে। কাউকে সন্দেহজনক মনে হলেই তাকে তল্লাশি চালানো হচ্ছে। কেন কোন কারণে কোর্টে আসছেন এসব প্রশ্নের মুখোমুখি হচ্ছেন অপরিচিতরা। এদিকে চার নেতার মাজার সংলগ্ন ন্যায় সরণীর গেট ও প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। বার কাউন্সিল সংলগ্ন গেট, মাজার গেট ও স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন গেট খোলা রাখা হয়েছে।

রোববার (২৯ মে) সকালে হাইকোর্টের মাজারগেটে নিরাপত্তার দায়িত্বে থাকা কোর্ট অফিসার আমিনুল ইসলাম বলেন, আমরা পুলিশকে সহযোগিতা করছি। কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হচ্ছে। আইডি কার্ড দেখে অপরিচিতদের প্রবেশ করতে দেয়া হচ্ছে।

এর আগে গেল ২৬ মে বৃহস্পতিবার ছাত্রলীগ- ছাত্রদলের সংঘর্ষ সুপ্রিম চত্বরে ছড়িয়ে পড়ার ঘটনায় রোববার থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন বৈঠকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102