ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আ’লীগের, সম্পাদক বিএনপি’র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের নির্বাচনে সভাপতি পদসহ ৮টি পদে জয়ী হয়েছে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অপরদিকে, সম্পাদক পদসহ বাকি ৬টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল।

সভাপতি পদে সাদা প্যানেলের আবদুল মতিন খসরু ২ হাজার ৯৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো. ফজলুর রহমান পেয়েছেন ২ হাজার ১৩২ ভোট।

সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ৩ হাজার ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের মো. আবদুল আলিম মিয়া জুয়েল পেয়েছেন ২ হাজার ২০৪ ভোট।

বুধবার ও বৃহস্পতিবার (১০ ও ১১ মার্চ) দেশের সর্বোচ্চ আদালতের এ আইনজীবী সমিতির নির্বাচনে ভোট দিয়েছেন ৫ হাজার ৪৮৬ জন। শুক্রবার রাতে গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনার গঠিত উপর কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আবদুর রহমান।

১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৫১ জন।
নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) বিজয়ীরা হলেন- সভাপতি পদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা, কোষাধ্যক্ষ মো. ইকবাল করিম ও সহ-সম্পাদক পদে ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি।

সদস্য পদে সাদা প্যানেল থেকে এ বি এম শিবলী সাদেকীন, মাহফুজুর রহমান রোমান, মিন্টু কুমার মণ্ডল ও মুনতাসীর উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) জয়ী হলেন-সহ-সভাপতি পদে মো. জালাল উদ্দিন, সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান।

সদস্য পদে নীল প্যানেল থেকে, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ জয়ী হয়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে জয় পায় সরকার সমর্থক আইনজীবীরা। অপরদিকে, সম্পাদকসহ ৮টি পদে বিএনপি সমর্থক আইনজীবীরা জয় পেয়েছিল।
#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102