ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচনের ভোট গণনা ও ফল প্রকাশ আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে মোট প্রার্থী ৫১ জন। মোট ভোটার ৭ হাজার ৭২১ জন। এতে ৫ হাজার ৬৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনী পরিচালনা কমিটি শুক্রবার দুপুর আড়াইটায় ভোট গণনা শুরু করবে। ভোট গণনা শেষে আজই ফলাফল ঘোষণা করা হতে পারে।

জানা যায়, ভোট গ্রহণ শেষে নিরাপত্তার স্বার্থে আইনজীবীদের ভোটের বাক্স সুপ্রিম কোর্টের সোনালী ব্যাংক শাখার ভল্টে রেখেছেন নির্বাচনী পরিচালনা কমিটি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য বি এম ইলিয়াস কচি জানান, প্রতিবারই আইনজীবীদের ভোটগ্রহণ শেষে রাতে ভোটগণনা করে ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু করোনা ও সবার পরিশ্রমের কথা বিবেচনা করে এবার আমরা রাতে ভোটগণনা না করে দিনের বেলায় ভোট গোনার সিদ্ধান্ত নিয়েছি। সবার সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বেলা আড়াইটা থেকে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102