ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুবর্ণচরে আগুনে পুড়ে ছাই ২০ টি দোকান, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচরের থানাহাট বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০ টি দোকান। এতে প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের থানাহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মুজাহিদুল ইসলাম সোহেল জানান, সন্ধ্যা ৭টার দিকে বাজারের নাছির ট্রেডাস নামে একটি তেল, গ্যাস, ওষধের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে গেছে থানাহাট বাজারের ২০ টি ছোট-বড় দোকান। এতে আনুমানিক প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সুবর্ণচর ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102