ads
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুবর্ণচরে মায়ের পাশ থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচরে এবার ধর্ষণের শিকার হলো ৬ বছরের এক শিশু। গভীর রাতে মায়ের পাশ থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করেছে একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (২০)। ঘটনাটি ঘটে বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমানে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চর জব্বার থানা পুলিশ অভিযুক্ত হেলালকে গ্রেফতার করে। ধর্ষণের ঘটনায় ওই শিশুর মা ইয়াসমিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরে আসামি হেলালকে আদালতে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য নুর আলম জানান, ‘শিশুর বাবা মো. ইউসুফ নবীর খামারে আসামি হেলাল কাজ করে আসছিল। এলাকার গণ্যমান্য লোকদের কাছে শিশুটিকে ধর্ষণ করেছে বলে সে নিজেই স্বীকার করেছে।’

চর জব্বার থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিন জানান, ‘দুপুর সাড়ে ১২টার দিকে মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে হেলালকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102