ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুবর্ণচরে সরকারি দুই ট্রাক চালসহ আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

নোয়াখালীর ভাসানচর থেকে পাচারের সময় রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত দুই ট্রাক সরকারি চালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়।

সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নুর করিমের সাহসিকতায় চাল পাচারকারীদের আটক ও চাল জব্দ করে পুলিশ। তবে এখনও জব্দকৃত চালের পরিমাণ জানাতে পারেনি পুলিশ।
আটককৃতরা হচ্ছে, মো. মনির, মো. শামীম, মো. ওসামন।

মঙ্গলবার সকালে পুলিশ সুপার মো. সহিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাম পুলিশ নুর করিমের সহায়তায় পুলিশ তোতার বাজার ও মঞ্জু চেয়ারম্যান বাজার থেকে গাড়ি দুটি আটক করে। এ সময় ট্রাক দুটিতে সরকারি চাল থাকায় চালের মালিক দাবিদার একজন ও দুই ট্রাকের দুইজন চালকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

পুলিশকে সহায়তাকারী গ্রাম পুলিশ নুর করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান জানতে পারি যে মঞ্জু চেয়ারম্যান বাজার হয়ে সরকারি চাল পাচার হবে। এমন খবর পেয়ে সেখানে অবস্থান নেই। এক পর্যায়ে রাত ১টার দিকে একটি ট্রাক দেখতে পেয়ে ট্রাকটির গতিরোধ করতে গেলে চাপা দেয়ার চেষ্টা করে দ্রুত চলে যায়। বিষয়টি চরজব্বার থানায় জানালে এসআই নূর নবী তোতার বাজার এলাকায় ওই ট্রাকের গতিরোধ করে আটক করে। পরে আরও একটি ট্রাক একই স্থানে আসলে গতিরোধ করে ওই ট্রাকটিও জব্দ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102