ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুযোগ সৃষ্টি করেছি, নারীদের এখন এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৯৪ বার পঠিত

উদ্যোক্তা তৈরি করার পাশাপাশি অর্থনেতিক ও সামাজিকভাবে নারীদের সাবলম্বী করতে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি, এখন নারীদের এগিয়ে আসতে হবে।

শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস এবং জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের নারীদের সব সুযোগ আমরা করে দিয়েছি এবং সরকারি সেবাপ্রাপ্তিতে নারীদের যে সুযোগ বৃদ্ধি, সেটিও করা হয়েছে। যত রকম আয়বদ্ধ কর্মকাণ্ড আছে, সেখানে যাতে আমাদের নারীরা আরও সুযোগ পায়।

তিনি বলেন, আমরা সুযোগ সৃষ্টি করেছি। এখন মেয়েদের এগিয়ে আসতে হবে। ঘরে বসে থাকলে হবে না, কারণ মেয়েরাই সবচেয়ে বেশি কাজ করে।

শেখ হাসিনা বলেন, নারী উদ্যোক্তা যাতে গড়ে ওঠে, সেজন্য এসএমই ফাউন্ডেশনে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড় দিয়ে অল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে। যাতে নারীরা নিজেরা কাজ করতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি।

তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চল সারা দেশে গড়ে তুলছি। সেখানেও নারীদের জন্য আলাদা প্লটের ব্যবস্থা আছে। উদ্যোক্তা হয়ে মেয়েরা সেখানে বিনিয়োগ করতে চাইলে আলাদা সুবিধা পাবে।

প্রধানমন্ত্রী বলেন, এভাবে আমরা চাচ্ছি, আমাদের নারীদের সমঅধিকার যেন নিশ্চিত হয়। আমরা নারীদের সমান সুযোগ দিতে চাই।

তিনি বলেন, আমাদের নারীরা কখনো পিছিয়ে থাকবে না, সেটিই আমার প্রত্যাশা।

অর্থনৈতিকভাবে উন্নতি করার পাশাপাশি নারী-পুরুষ সমানভাবে শ্রম দিয়ে একটি দেশকে গড়ে তুলতে পারে বলে মনে করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নারী যদি উঠে না দাঁড়ায়, কাজ না করে, তবে সেই সমাজ কখনো উন্নত হতে পারে না, অগ্রগামী হতে পারে না। নারী-পুরুষ সমানতালে কাজ করলেই আমরা এগিয়ে যেতে পারব।

নারীদের প্রসংশা করে তিনি বলেন, সচিব হিসেবে যেখানে আমি মেয়েদের দিয়েছি, তারা খুব দক্ষতার পরিচয় দিয়েছে, তাদের কাজের প্রশংসা না করে পারি না।

এডিবি এবং বিশ্ব ব্যাংকে দুজন নারীকে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ দুই সংস্থায় আমাদের দুই নারী কর্মকর্তা সুযোগ পাচ্ছে। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মেয়েদের যে দক্ষতা আছে, সেটিই আমি প্রমাণ করতে চাই। সেদিক থেকে আমরা অনেক দূর এগিয়েছি।

দেশে প্রথম একজন নারীকে এসপি হিসেবে মুন্সিগঞ্জে নিয়োগ দেওয়া এবং তার সফলতা, বিভিন্ন ক্ষেত্রে নারীদের সফলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের সুযোগ দিলে পারবে না, তা হয় না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102