ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুলতান সুলেমান মসজিদে রাশিয়ার গোলাবর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৩ বার পঠিত

ইউক্রেনের মারিওপোল বন্দরনগরীতে রুশ বাহিনীর হামলার সময় বেসমারিক নাগরিকরা প্রাণভয়ে যে মসজিদটিতেও আশ্রয় নিয়েছিলেন, সেটিতেও গোলাবর্ষণ করা হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের শহরটিতে রুশ সেনারা তীব্র গোলাবর্ষণ করার সময় এই ঘটনা ঘটে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের টুইটার অ্যাকাউন্টে জানায়, মারিওপোলের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং তার স্ত্রী রক্সোলানা (হুররেম সুলতান) মসজিদে রুশ হানাদাররা গোলাবর্ষণ করেছে। ওই মসিজিদে ৮০ জনের বেশি শিশু ও তুর্কি নাগরিকসহ ৮০ জনের বেশি বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন।

তবে কখন এই গোলাবর্ষণ করা হয় তা ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়নি।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

এদিকে, রুশ আগ্রাসনের পর থেকে ইউক্রেনে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের বাস ও ট্রেনের মাধ্যমে নিরাপদে দেশে ফিরিয়ে নিচ্ছে তুরস্ক।

এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু বলেন, এখন পর্যন্ত ১৩ হাজার ৭১৯ তুর্কি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মারিওপোল বন্দরে আটকা পড়া সাধারণ মানুষদের নিরাপদে সরিয়ে নিতে একটি মানবিক করিডোর খোলার বিষয়ে আলোচনা করছে রাশিয়া ও ইউক্রেন। তবে এ আলোচনায় কোনো সফলতা আসেনি।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102