ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুশান্তর রহস্যজনক মৃত্যু: প্রেমিকা রিয়াসহ ৩৩ জনের নামে চার্জশিট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪৮ বার পঠিত

ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুসংক্রান্ত মাদক মামলায় অভিযোগপত্র জমা পড়েছে। এতে সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীসহ ৩৩ জনের নাম রয়েছে। মাদক আইনবিষয়ক আদালতে শুক্রবার চার্জশিট জমা দেয় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
চার্জশিটে ২০০ সাক্ষীর বয়ান লেখা হয়েছে। চার্জশিট দাখিল করেছেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রধান সমীর ওয়াংখেরে। খবর জিনিউজের।
১২ হাজারের বেশি পৃষ্ঠার চার্জশিটে রিয়ার নাম থাকায় অনেকেই আলোচনা-সমালোচনা করছেন

২০২০ সালের ১৪ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হয়। মাদক ব্যবহারের অভিযোগ ওঠে বলিউড তারকাদের বিরুদ্ধে।

প্রাথমিকভাবে মুম্বাই পুলিশ সে বিষয়ে তদন্ত শুরু করলেও পরে তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সুশান্তের মৃত্যু সংক্রান্ত অনুসন্ধানের দায়ভার তুলে দেওয়া হয়। সেগুলো একটি নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।

গত অগাস্ট মাস থেকে মাদকসংক্রান্ত মামলা শুরু করে এনসিবি। একাধিক বলিউই তারকা এনসিবির নজরে চলে আসেন। দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, রকুল প্রীত সিংহ, শ্রদ্ধা কাপুর, অর্জুন রামপালেরও বক্তব্য নেয় তদন্তকারী সংস্থা। এর সাত মাস পর চার্জশিট দাখিল হলো।

সংবাদমাধ্যমগুলো বলছে, চার্জশিটে রিয়াসহ ৩৩ জনের নাম রয়েছে। একাধিক মাদক পাচারকারী ও ব্যবহারকারীর নাম তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় এক মাসের বেশি কারাবন্দি ছিলেন সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

এনসিবি জানিয়েছে, অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছিল তার বাড়ি থেকে। শুধু রিয়া নন, তার ভাই শৌভিক চক্রবর্তীও তিন মাস এনসিবির হেফাজতে ছিলেন। অভিযোগ ছিল, তিনি সুশান্তকে মাদক পাচার করতেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102