ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সু চির বিচার শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, সু চির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে কয়েক দশকের জেল হতে পারে। এ মামলায় ইতোমধ্যে সরকারি কৌঁসুলিদের সাক্ষ্য নিয়েছেন আদালত।

ট্রায়াল সেশনের পর সু চির আইনজীবী খিন মং জাও বলেন, অভিযোগের বিষয়ে তার মক্কেল নিজেকে নির্দোষ দাবি করেছেন। এ সময় তিনি সু চির নিঃশর্ত মুক্তি চান।

এর আগে গত ১২ সেপ্টেম্বর অসুস্থতার কথা জানিয়ে অনুপস্থিতির আবেদন করেন সু চি। আদালত চলাকালে আইনজীবীরা বিচারকরা তার অসুস্থতার কথা অবহিত করেন। পরে আদালত মুলতবি করা হয়।

গত বছরের নির্বাচনের সময় সু চি করোনা ভাইরাসের নিয়ন্ত্রণ লঙ্ঘন করেন। ওই নির্বাচনে তার দল লীগ ফর ডেমোক্রেসি বিপুল বিজয় লাভ করে তবে সামরিক বাহিনী দাবি করেছিল, নির্বাচনে বড় রকমের অনিয়ম হয়েছে।

পরে চলতি বছরের প্রথম দিকে মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যত্থানের মাধ্যমে সু চি ও তার দলকে ক্ষমতাচ্যুত করে। তবে সু চিকে আটকের পরপরই দেশের জনগণ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে।

করোনাভাইরাস বিধিনিষেধ ভাঙা ও অবৈধভাবে ওয়াকিটকি রাখার মামলায় রাজধানী নেপিডোর আদালতে সু চির বিচার চলছে। জান্তা সরকার তার বিরুদ্ধে আরও চারটি দুর্নীতির মামলা দায়ের করেছেন।

গত ১ আগস্ট মিয়ানমারের জান্তা সরকারের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন সামরিক শাসক মিন অং হ্লাইং। তিনি আগামী ২০২৩ সালের মধ্যে নতুন বহু দলীয় নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

দেশটির মায়াবতী টেলিভিশনে বলা হয়, দেশের দায়িত্ব গতিশীল, সহজ ও কার্যকর করতে কাউন্সিলকে তত্ত্বাবধায়ক সরকারে রূপ দেওয়া হয়েছে।

মিয়ানমারের সংঘাত বন্ধ এবং জান্তা সরকার ও তার বিরোধীদের মধ্যে আলোচনা ছাড়া কোনো পথ নেই বলে মনে করছে জাতিসংঘ। এছাড়াও সমস্যা সমাধানে কূটনৈতিকভাবে জোরাল পদক্ষেপ নিতে আসিয়ানের প্রতি আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সাম্প্রতিক ঘটনাবলীর ওপর নজর রাখা সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্সের (এএপিপি) হিসাবে মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত অন্তত সাত হাজারের জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে মারা গেছে প্রায় এক হাজার জন।

মিয়ানমারের সামরিক বাহিনীর দাবি, অভ্যুত্থানের পর মারা যাওয়া বিদ্রোহীদের সংখ্যা খুবই কম। এছাড়া সহিংসতায় মারা গেছে সামরিক বাহিনীর সদস্যরাও। আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণের জন্য দেশের জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102